মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ভোলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে উভয় পাড়ের শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না তারা।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৯ মিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। আর অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে গত দুইদিন ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ঘাটের শ্রমিকরা।

জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। কিন্তু ইলিশা ফেরিঘাট জোয়ারে তলিয়ে যাওয়ায় কোনো যানবাহন ওঠানামা করতে পারছেনা ফেরিতে।

প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না শ্রমিকরা। আর দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অতি দ্রুত ঘাটে সংস্কারের দাবি তোলেন তারা।

বাস চালক আরিফ বলেন, যাত্রীদের নিয়ে সকাল ১০টা থেকে ঘাটে আটকা আছি। কখন যেতে পারবো তাও জানি না। যাত্রী নাহিদা আফরোজ বলেন, চট্রগ্রাম যাওয়ার উদ্দেশে চরফ্যাশন থেকে এসেছি।

কিন্তু ঘাটে পানি জমে থাকায় যেতে পারছি না। একই কথা জানান অন্যান্য যাত্রীরাও। জোয়ারের পানি নেমে গেলে ঘাট সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ ঘাট ইনচার্জ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা দ্রুতই ঘাট সংস্কারের চেষ্টা করছি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official