বড় ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

বড় ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

নেত্রকোনার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুষিতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করেছে উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই গ্রামের কেনু মিয়ার ছেলে।

নিহত মুক্তার মিয়া ছিলেন কাঠ বিক্রেতা। মিলন মিয়াও একই ব্যবসায় জড়িত ছিলেন।

লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক ঋণ পরিশোধ নিয়ে মুক্তারের সঙ্গে তার মা ও বোনের কথা কাটাকাটি হচ্ছিল। এতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোরে ঘুষি দেন মিলন। এতেই মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার মিয়া।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। অভিযোগ পেলে এ ব্যাপারে হত্যা মামলা নেওয়া হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *