বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনুতোষ মল্লিক সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাস ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন বাসযাত্রী নিহত হন। প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *