তাপ বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের দক্ষ ও অভিজ্ঞ ১৫৪ জন শ্রমিকের নিয়োগের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (৬ জুন) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে চাকরি প্রত্যাশী শ্রমিকরা লাল কাপড়ের ঝান্ডা হাতে নিয়ে ফুলবাড়ি-পার্বতীপুর মহাসড়কের তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মুখ সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেছেন। শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য শ্রমিকসহ স্থানীয়রাও কর্মসূচিতে যোগ দিয়েছেন। অবরোধ কর্মসূচির কারণে ওই সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে যানবাহনগুলো চলাচল করছে।

‘ইতোমধ্যেই বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, স্থানীয় সাংসদসহ বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে আবেদন নিবেদন করেও শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ হয়েছে।’

তারা বলেন, অবহেলিত এসব শ্রমিকদের রুটিরুজির বিষয়টি মাথায় রাখেননি কেউই। উপরোন্ত বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কৌশলে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের বাদ দিয়ে অন্যত্র থেকে শ্রমিক নিয়োগের অপচেষ্টাও করেছেন। কিন্তু শ্রমিকদের আন্দোলনের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের রাজপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারী শ্রমিকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *