মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধন সহজ করতে নির্দেশনা

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেয়া হয়েছে। মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এ জন্য এখন থেকে এ সব ছোট ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়েই করার সুযোগ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

“জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন।

কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজি’র মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ”

চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজীকরণে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এসকল ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24