মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল বরিশাল

বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বরিশালে সড়ক দূর্ঘটনায় মহানগর কৃষক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা জিয়াউল হাসান শামীম নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫) এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন এলকায়এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে সকালে শামিম মটর সাইকেল যোগে কাশিপুর থেকে বরিশাল শহরে আসার পথে অপর একটি মটর সাইলেকের সংর্ঘষ হয়। এতে শামীম গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বেলা সাড়ে ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভীড় করে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ । বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ বিষয়টি নিশ্চিত করে।

মহানগর কৃষকদলের আহবায়ক জিয়াউল হাসান শামীমের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ এক দলীয় প্যাডে শোক প্রকাশ করে। একই সাথে তার রুহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official