মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঝালকাঠি বরিশাল

ঝালকাঠিতে পানি ও বিদ্যুৎ কেড়ে নিল দুজনের প্রাণ

ঝালকাঠির কাঠালিয়ায় এক নারী ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করছে থানার পুলিশ। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে, আরেক জনের খালের পানিতে ডুবে। বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, শৌলজালিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মো. আব্দুল মজিদ খান (৬৫) আজ বুধবার ভোরে নামাজ পড়ার জন্য খালে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। অন্যদিকে জয়খালী গ্রামের মো. কদম আলী খানের মেয়ে হাজেরা বেগম (৩৫) সকাল ৯টার দিকে তাঁর নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। সকালে হাজেরা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবার আবেদন করায় আব্দুল মজিদ খানের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official