বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার বামনা উপজেলায় আজ মঙ্গলবার ৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের সগীর সর্দারের ছেলে রিমন সর্দার (২১), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাইঠা গ্রামের ফুল মিয়ার ছেলে জাহিদ খান (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, কালিকাবাড়ী গ্রামে বসে রিমন ও জাহিদ ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বরগুনার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *