মার্চ ২২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম। তিনি বলেন, ২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে।

আরেকটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফল স্থগিত করা হয়েছিল ময়মনসিংহ-৩ আসনে। সে আসনের একটি কেন্দ্রের নির্বাচন ১৩ জানুয়ারি হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এ দুটো বাদ দিয়ে ২৯৮ আসনের ফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে।

গেজেটে নির্বাচিত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও আসন নম্বর উল্লেখ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের ২২২, জাতীয় পার্টির ১১, স্বতন্ত্র ৬২, কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলে ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন করে জয়লাভ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24