জেলার সংবাদOctober 10, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩ শত টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। শনিবার (১০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮। এরআগে শুক্রবার দিবাগত রাতে র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে আটককৃত মোঃ আবুল হোসেন(৪৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী এলাকার বাসিন্দা এবং মোঃ সাইফুল ইসলাম(২৫) বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকার বাসিন্দা। অপরদিকে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি, এসআই সৈয়দ খায়রুল আল, মোঃ মহিউদ্দিন ও তাদের তাদের সঙ্গীয় ফোর্সসহ নগরের উত্তর বগুড়া রোডস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এসময় নগরের অক্সফোর্ড মিশিন রোড এলাকার রিয়াজ তালুকদার (৪০) ও রুইয়া হাওলাদার বাড়ি এলাকার মোঃ জামাল মোল্লা ওরফে রামু (৪৫) কে আটক করা হয়। এসময় রিয়াজের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরআগে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে নগরের পিডাব্লিউডি রোডে অপর এক অভিযানে ৩ বোতল ইমপেরিয়াল হুইস্কিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার মোঃ মাসুদুল ইসলাম হাওলাদার (৩০) ও স্ব-রোডস্থ বাকলার মোড় এলাকার পিয়াস বনিক (২৫)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র্যাব ও পুলিশের সদস্যরা বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদOctober 8, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন বাকেরগঞ্জে ৪ শিশু গ্রেফতার : কথিত ধর্ষণ মামলার নেপথ্যে অন্যকিছু, বিশিষ্টজনের উদ্বেগ বিস্তারিত পড়ুন →
অপরাধOctober 3, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন বরিশালে ফ্ল্যাট থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদOctober 1, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদOctober 1, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদSeptember 24, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন জনগণের বন্ধু অ্যাডিশনাল এসপি মাহমুদ বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদSeptember 22, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদSeptember 21, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন কোটিপতি ওই ড্রাইভারের ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ বিস্তারিত পড়ুন →
জেলার সংবাদSeptember 21, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন সেবা দেয়াই পুলিশের কাজ: বরিশাল রেঞ্জের ডিআইজি বিস্তারিত পড়ুন →
অপরাধSeptember 11, 2020banglarmukh official1 মিনিটে পড়ুন ‘প্রেস’ লেখা গাড়িতে বরিশালে আসে ইয়াবা বিস্তারিত পড়ুন →