Category: বাংলার মুখ পরিবার
-

ঝালকাঠিতে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচেকে বিদায়ী সংবর্ধনা
ঝালকাঠিতে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচ এর একাংশকে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান।শনিবার (২৯ জুন) ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের একাংশ কর্মকর্তাদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানান।উক্ত শুভেচ্ছা উপহার ও সংবর্ধনায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ঝালকাঠি এবং জনাব মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল উপস্থিত ছিলেন।সবশেষে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের বিদায়ী পুলিশ কর্মকর্তাদের সাথে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার একত্রে ছবি তুলেন। -

বরিশালে সাংবাদিক কাওছারের পিতার ইন্তেকাল, বাংলার মুখ টুইন্টি ফোর ডট কম পত্রিকার শোক প্রকাশ
যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল ২৪ ঘণ্টা পত্রিকার প্রকাশক কাওছার হোসেনের পিতা ইউনুস মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় ব্যবসায়ী ইউনুস মিয়া দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন।
এই ব্যবসায়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও তার এই মৃত্যুতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ টুইন্টি ফোর ডট কম পত্রিকার পক্ষ থেকে শোক প্রকাশ ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোহা: পলাশ চৌধুরী সহ কর্তৃপক্ষ।
-

বরিশাল অনলাইন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু
বরিশালের অনলাইন গনমাধ্যমসমুহকে ঐক্যবদ্ধ ও সঠিক মর্যাদা দেয়ার লক্ষে আত্বপ্রকাশ ঘটল বরিশাল অনলাইন এডিটরস কাউন্সিল নামক সংগঠনের।অনলাইন গনমাধ্যম বরিশাল ওয়ান নিউজের প্রকাশক শাহরিয়ার হাসান বিল্পবকে সভাপতি ও বাংলারমুখ ২৪ ডটকমের প্রকাশক পলাশ চৌধুরীকে উক্ত কমিটির সাধারন সম্পাদক করা হয়েছে।এ ছাড়া দৈনিক দখিনেরকন্ঠ ডটকমের প্রকাশক আবু মাসুম ফয়সালকে সহসভাপতি,দেশ1নিউজ ডটকমের সম্পাদক সুমন হালদার আশীষকে সহসভাপতি, বাংলারকথা ২৪ ডটকমর নির্বাহী সম্পাদক মাহিদ খানকে সহসভাপতি,কলমেরকন্ঠ ডটকমের সম্পাদক আকরামুল হুদা বাপ্পীকে সহসভাপতি করা হয়েছে।কমিটিতে বরিশাল1নিউজের সম্পাদক রাইসুল ইসলাম অভিকে যুগ্নসাধারন সম্পাদক,আজকের বর্তমান সময় ডটকমের সম্পাদক আসাদুজ্জান মুরাদকে যুগ্নসাধারন সম্পাদক,যুগযুগান্তর ডটকমর চেয়ারম্যন তারেক আহম্মেদকে যুগ্নসাধারন সম্পাদক করা হয়েছে।কমিটিতে আর্থটাইমস২৪ ডটকমের সম্পাদক জাকারিয়া আলম দিপুকে সাংগঠনিক সম্পাদক,দখিনের বার্তা ডটকমের সম্পাদক তানভীর আহম্মেদ অভিকে দপ্তর সম্পাদক,আজকের বর্তমান সময় ডটকমের নির্বাহী সম্পাদক রেজাউল ইসলাম বাদশাহকে কোষাধ্যক্ষ,বাংলারকথা২৪ ডটকমের আমিনুল ইসলামকে প্রচার,ডেইলি খবর বরিশাল২৪ ডটকমের এইচ আর হীরাকে ক্রীড়া সম্পদক,অগ্রযাত্রা ডটকমের সাবিহা উর্মিকে নারী ও শিশু বিষয়ক সম্পাদক,দখিনের বার্তা ডটকমের মিরাজ সিকদারকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে।এছাড়া নির্বাহী সদস্য যথাক্রমে জাকির হোসেন সবুজ-বাংলারকথাডটকম,নুরে আলামিন বাপ্পী-অলটাইমবিডিনিউজডটকম,আবু বকর সিদ্দিক-আলোকিতবার্তা ডটকম,কাজী আলআমিন-সংবাদসপ্তাহ ডটকম,জামাল হোসেন-ক্রইমটাইমস ডটকম।উক্ত কমিটির পরিচিতি সভা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাধারন সম্পাদক পলাশ চৌধুরী। -

জাতীয় বাংলা অনলাইন নিউজ বাংলার মুখ২৪ ডটকম এর বার্তা-সম্পাদক শেখ সুমন কে অব্যাহতি প্রদান
প্রেস বার্তা:
দেশের জনপ্রিয় আপনাদের বহুল পরিচিত, জাতীয় বাংলা অনলাইন নিউজ’ পোর্টাল,(বাংলার মুখ টুয়েন্টি ফোর ডটকম)’এর বার্তা সম্পাদক শেখ সুমন কে,বার্তা-সম্পাদক পদ হইতে অব্যাহতি দেয়া হয়েছে।
(বাংলারমুখ ২৪ ডটকম) পরিবার এ শেখ সুমন এর পরিবর্তে শিগ্রই নতুন বার্তা সম্পাদক পদে নিয়োগ দেয়া হবে,আপাতত সহকারী-বার্তা সম্পাদক মোঃশামীম ইসলাম (ভারপ্রাপ্ত) বার্তা- সম্পাদক,এর দায়িত্বভার পালন করবেন।
(বাংলার মুখ ২৪ ডটকম) এর ব্যাপস্থাপনা সম্পাদক প্রদীপ পাল ও প্রকাশক ও সম্পাদক মুহাঃপলাশ চৌধুরী স্বাক্ষরিত একটি বার্তায়,এ তথ্য প্রকাশিত হয়।
শেখ সুমন এর সাথে, বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর তারিখ (০৮/০১/২০১৯)ইং হইতে,কোনো সম্পর্ক নেই,এখন থেকে -বার্তা প্রেরন ও সংগ্রহকারী সকল সাংবাদিকদেরকে বার্তা সংশ্লিষ্ট সকল তথ্য গুলো আমাদের নিজস্ব জি-মেইল www.banglarmukhofficial24.com এ পাঠানোর জন্য অনুরোধ করা হইলো।

(বাংলার মুখ ২৪ ডটকম)পরিবারের পক্ষ থেকে, আমাদের সম্মানিত দেশের সকল পাঠক বন্ধু ও শুভাকাঙ্খীদেরে “ইংরেজী নববর্ষ” ২০১৯ সালের শুভেচ্ছা ও অভিনন্দন।
ফেসবুক আইডি,গ্রুপ ও পেইজে,আপনাদের ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
-

মুহাঃ পলাশ চৌধুরির মোবাইল চুরি।
জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডট কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মুহাঃ পলাশ চৌধুরির নোকিয়া মোবাইল সেটটি আজ বিকেলে চুরি হয়ে গিয়েছে।
ফোনে ব্যাবহার করা বাংলালিংক সিমের নাম্বার ০১৯৫১২৮৯১০১। ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে।
-

মুহা: পলাশ চৌধুরীর ঈদ শুভেচ্ছা
বাংলারমুখ ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগরীর সভাপতি মুহা : পলাশ চৌধুরী পরিবারের সকল সদস্য, সকল সাংবাদিক ও সুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাপত্রে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ।
-

সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলার মুখ পরিবারের শোক
সিঙ্গাপুরে চিকিৎসাধীন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিঙ্গাপুর সময় রাত ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে বাংলার মুখ ২৪ ডট কম সাংবাদিক পরিবার ।
এর আগে বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন গোলাম সারওয়ারকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
-

ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুতে পলাশ চৌধুরির শোক
বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ওলিউল্লাহ ওলি এর বাবা বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও বাংলার মুখ ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরি।
তিনি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমাননের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুম মাহাবুবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নািইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
-

মুহাঃ ঈসমে আযম চৌধুরী,(আযান)এর আজ শুভ জন্মদিন
জাতীয় অনলাইন নিউজ পত্রিকা বাংলার মুখ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর সভাপতি মুহা: পলাশ চৌধুরীর বড় ছেলে মুহাঃ ঈসমে আযম চৌধুরী (আযান)এর আজ শুভ জন্মদিন।

২০১৩ইং সন এর সাতাশ এ রমজান , ৫ইআগস্ট (শব-ই-কদর) এর ভোররাত ৪ঃ৩০মিঃএ ঠিক ফজর এর আযান এর সময় পৃথিবীতে আগমন হয় এজন্যই ওর নামকরন হয় আযান।

মুহাঃ ঈসমে আযম চৌধুরী (আযান)এর জন্মদিনে তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন ।আল্লাহ যেন তাকে কবুল করেন ।
মুহাঃ ঈসমে আযম চৌধুরী (আযান)এর জন্মদিনে জাতীয় অনলাইন নিউজ পত্রিকা বাংলার মুখ ২৪ ডটকম পরিবারের পক্ষথেকে তাকে এবং তার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

-

মটর সাইকেল দূর্ঘটনায় অাহত বাংলার মুখের প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী
বরিশালে মটর সাইকেল দূর্ঘটনায় আহত সাবেক বাকসু সদস্য ও মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি, বাংলার মুখের প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী। গতকাল অনুমানিক রাত ১১টার দিকে বরিশাল নগরীর চানমারি বাংলার মুখের নিজস্ব কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল পিছলে আহত হন।
বরিশালে মটর সাইকেল দূর্ঘটনায় বাংলার মুখের প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরীর ডান পা এর ভেইন ছিরে ভেঙ্গে যায় ও ফুলে উঠে। আহত পলাশ চৌধুরীকে এ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। এসময় ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি ও অপারেশন করা হয়েছে তার পা ।
মুহাঃ পলাশ চৌধুরীকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বর্তমানে মুহাঃ পলাশ চৌধুরীকে বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাতেই আইত পলাশ চৌধুরীকে দেখতে আসেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও অন্যান্য নেতাকর্মিরা।
আহত মুহাঃ পলাশ চৌধুরী সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।
