Category: বাংলার মুখ পরিবার

  • হলুদ কার্ডের জেরে ‘কোয়ার্টার ফাইনাল’ বঞ্চিত ৪ ফুটবলার

    হলুদ কার্ডের জেরে ‘কোয়ার্টার ফাইনাল’ বঞ্চিত ৪ ফুটবলার

    ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালের আগে দুটি হলুদ কার্ড  দেখলে ঠিক পরের ম্যাচে বাইরে বসে থাকতে হবে খেলোয়াড়কে। যার ফলে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো রাউন্ড পর্যন্ত যারা দুটি হলুদ কার্ড দেখে ফেলেছেন তারা কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।

    বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ কাসেমিরো কেবলই দর্শক। চার ম্যাচে দুই হলুদ কার্ড নিয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পোহাচ্ছেন কাসেমিরো। শেষ ষোলো রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে খড়গ নামে তার উপর।

    আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা পোহাচ্ছেন ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। আজ ফ্রান্স একাদশে তার পরিবর্তে জায়গা নিতে পারেন উইংগার নাবিল ফেকির।

    ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রোজোভিচও দুই হলুদ কার্ড  দেখার কারণে আজ রাশিয়ার বিপক্ষে দর্শক হয়ে থাকছেন ব্রজোভিচও। তার জায়গায় আজ একাদশে আসতে পারেন মিলান বাদেল বা মাতেও কোভাচিচের একজন।

    সুইডেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার পেছনে রাইটব্যাক মিকায়েল লাসতিগের অবদান পরিষ্কার। দুই হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞা নিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না লাসতিগও।

  • ঈদ – উল ফিতর এর শুভেচ্ছা

    ঈদ – উল ফিতর এর শুভেচ্ছা

    জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডটকম এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদ – উল ফিতর এর শুভেচ্ছা জানাই… ঈদ মোবারক

    শুভেচ্ছান্তেঃ

    মুহাঃ পলাশ চৌধুরী

    প্রকাশক ও সম্পাদক

  • তানজিল ইসলাম শুভকে অব্যাহতি

    তানজিল ইসলাম শুভকে অব্যাহতি

    জনপ্রিয় জাতিয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডট কম পত্রিকার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ( শেবাচিম ) প্রতিনিধি মোঃ তানজিল ইসলাম শুভকে বাংলার মুখ ডটকম পত্রিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    আজ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভায় তানজিল ইসলাম শুভর বিষয়ে স্বিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রতিষ্ঠানের দ্বায়িত্ব অবমাননা এবং প্রাতিষ্ঠানিক নিয়ম অবমাননার জন্য তাকে বাংলার মুখ ২৪ ডট কম পত্রিকা থেকে অব্যাহতি দেওয়া হয়। তার সাথে বাংলার মুখ ২৪ ডট কম পত্রিকার কোন সম্পর্ক নেই।

  • আতিকুল্লাহ মুনিমের পিতার মৃত্যুতে বাংলার মুখ ২৪ ডট কম পরিবারের শোক

    আতিকুল্লাহ মুনিমের পিতার মৃত্যুতে বাংলার মুখ ২৪ ডট কম পরিবারের শোক

    বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিমের পিতা মোঃ ছায়ীদুল্লাহ’র মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডট কম পরিবারের সম্পাদক মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ।

    বরিশাল জেলা ছাত্রলীগ এর সহসভাপতি ও বিএম কলেজ এর প্রতিভাবান জনপ্রিয় ছাত্রলীগ নেতা মো:আতিকুল্লাহ মুনিম এর পিতা মোঃ ছায়ীদুল্লাহ গত শেষ রাতে বার্ধক্যজনিত কারণে কলেজ রো তাঁর নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিন)।

    মরহুমের নামাযে জানাযা বাদ জোহর বিএম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করা হয়েছে।মরহুমের নামাযে জানাযায় অংশগ্রহন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সর্বস্থরের জনগন।

     

  • সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    শেখ সুমন :

    ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরাপার্সনের উপর পুলিশের অমানুষিক নির্যাতনসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল টেলিভিশন ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, গোপাল সরকার, রাহাত খান ও বেলায়েত বাবলু প্রমুখ।

    বক্তারা ঢাকাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • বরিশালে বাংলা নববর্ষকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

    বরিশালে বাংলা নববর্ষকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

    নানা সাংস্কৃতিক আয়োজনে পুরাতন বছর বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি চলছে বরিশালে।

    শুক্রবার বছরের শেষ দিন নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বর্ষবিদায় অনুষ্ঠানের।

    পহেলা বৈশাখ সকালে প্রভাতী অনুষ্ঠান, রাখী বন্ধন, ঢাক উৎসব, সাংস্কৃতিক আয়োজন, উদীচী ও চারুকলার পৃথক মঙ্গল শোভাযাত্রা এবং পৃথক বৈশাখী মেলার মাধ্যমে বাংলা নববর্ষ বরনের প্রস্তুতি নিয়েছে এখানকার সাংস্কৃতিক কর্মীরা।

    উদীচী বরিশালের সহসভাপতি আবুল খায়ের সবুজ জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় বিএম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদীচীর বর্ষবরন অনুষ্ঠানমালা শুরু হবে। ঢাক উৎসব, রাখী বন্ধন, উত্তরীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে উদীচী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩দিনব্যাপী বৈশাখী মেলা।

    চারুকলা বরিশালের সাধারন সম্পাদক অসীম বনিক জানান, বাংলা নববর্ষের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে আজ সকাল ৭টায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্তরে। নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশন শেষে গুনীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পড়ানো সহ সন্মাননা প্রদান করা হবে। ৭টা ৫৯ মিনিটে সিটি কলেজ মাঠ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

    এছাড়া টিবি হাসপাতাল মাঠে চাঁদের হাটের আয়োজনে ৩দিনব্যাপী বৈশাখী মেলা, প্রেসক্লাবে পান্তা উৎসব, জেলা প্রশাসন, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ ও আপন সংগীত বিদ্যালয় পৃথকভাবে বাংলা বর্ষ বরন আয়োজন করেছে। কেন্দ্রিয় শহীদ মিনারে বৈশাখী উৎসবের আয়োজন করেছে শব্দাবলী গ্রুপ থিয়েটার।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন বলেন, বরিশালে বর্ষবরনের সকল অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূণৃ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।

    এদিকে গতকাল চৈত্র সংক্রান্তির দিনে বর্ষবিদায় উপলক্ষে নগরীতে সাংস্কৃতিক আড্ডা ও লোকজ অনুষ্ঠানের আয়োজন করেছে খেয়ালী গ্রুপ থিয়েটার ও গণশিল্পী সংস্থা। নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে গণশিল্পির লোকজ অনুষ্ঠানে লোকনৃত্য, আবৃত্তি, রবীন্দ্র, নজরুল, লালন, হাচন, মুর্শিদী, ভাটিয়ালী, বাউল, আঞ্চলিক ও পুরনো দিনের গান পরিবেশিত হয়। জগদ্বীস সারস্বত বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে সাংস্কৃতিক আড্ডায় সুর ও ছন্দের সঙ্গে ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা।

  • মহান স্বাধীনতা দিবসে বাংলার ‍মুখ ২৪ ডট কম পরিবারের শ্রদ্ধান্জলী

    মহান স্বাধীনতা দিবসে বাংলার ‍মুখ ২৪ ডট কম পরিবারের শ্রদ্ধান্জলী

    শেখ সুমন :

    মহান স্বাধীনতা দিবসে বাংলার ‍মুখ ২৪ ডট কম পরিবারেরপরিবারের পক্ষথেকে শহীদ্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন , জাতীয় অনলাইন দৈনিক  বাংলার ‍মুখ ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক  মুহা: পলাশ চৌধুরী, নির্বাহী সম্পাদক বাবলু মিয়া , ব্যাবস্খাপনা সম্পাদক প্রদীপ  কুমার পাল, বার্তা সম্পাদক শেখ সুমন া

    এসময় আরো উপস্থিত ছিলেন , সাংবাদিক কাজী সাইফুল,মাহামুদ হাসান, রাকিব সিকদার নয়ন, তানজীল শুভ, হুজাইফা রহমান, সিফাত, প্রিন্স মুন্সি,নুরই মাহাবুব, শাওন এবং সীমু আক্তার।

    পরে  বাংলার ‍মুখ ২৪ ডট কম  পত্রিকার কারযালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

  • সাংবাদিক সুমনকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবীতে মানববন্ধ

    সাংবাদিক সুমনকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবীতে মানববন্ধ

    বরিশালে কর্মরত বেসরকারী ইলেক্টনিক্স মিডিয়া ডিবিসি চ্যানেলের ক্যামেরাপার্সন সুমন হাসানকে কোন প্রকার মামলা মোকদ্দমা ছাড়াই নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতে হ্যান্ডকাফ পরিয়ে মারতে মারতে ডিবি অফিস কার্যালয়ে নিয়ে পুনরায় অমানুষিক নির্যাতন করার প্রতিবাদে ও অভিযুক্ত ইয়াবা সেবনকারী ডিবি পুলিশ কনেষ্টবল মাসুদ,এস আই আবুল বাসার সহ পুলিশ লাইনে ক্লোজ করা ডিবির ৮ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা সহ চিরস্থায়ীভাবে চাকুরীচ্যুত দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।

    আজ সকাল ১১টায় নগরীর সদররোডে বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
    ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদারের সভাপতিত্বে অভিযুক্ত ডিবি পুলিশের বিচারের দাবী জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাব কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদ,সাংবাদিক মুরাদ আহমেদ,বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন সভাপতি হুমাউন কবীর,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ- সভাপতি বিধান সরকার,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ,সম্পাদক কাজী আল- মামুন,নিউজ চ্যানেল (২৪) ও বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি রাহাত খান, সাংবাদিক মিথুন সাহা,সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান,এন টিভি ক্যামেরাপার্সন গবিন্দ সাহা,এম জহির।

    মানববন্ধন কর্মসূচি পালন কালে জাতীয় ও ইলেক্টনিক্স মিডিয়া সহ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও বরিশাল ফটো সাংবাদিক ফোরামের সভাপতি এম সালাউদ্দিন ও সাধারন সম্পাদক শাকিউজ্জামান মিলন সংহতি প্রকাশ করে অংশগ্রহন করে।

    এসময় তারা বলেন, অভিযুক্ত ডিবি পুলিশ সদস্যদের দৃষ্টন্তমূলক বিচার করা না হলে সাংবাদিক সকল সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

  • উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক ও লেখক শেখ সুমন

    উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক ও লেখক শেখ সুমন

    হুজাইফা রহমানঃ

    সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক শেখ সুমন। চেতনা পরিষদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার আয়োজনে ও কলেজের মেধা বিকাশ কেন্দ্রের সহযোগীতায় ঘন্টাব্যাপী কুইজ প্রতিযোগীতা ও ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হারুণ অর রশিদ, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মু. দেলাওয়ার হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মকবুলা আক্তার, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক শেখ সুমন এবং সংগঠক পারভেজ হাসান।

    সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রদের সৌম্য উপস্থিতিতে লটারির মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর উপস্থিত বক্তিতা হয়। সেখানে সাংবাদিক শেখ সুমন অংশগ্রহণ করেন এবং লটারিতে তার বিষয় উঠে আসে, ভবিষ্যতে তিনি কি হতে চান? সাংবাদিক শেখ সুমন বলেন, “ভবিষত্যে আমি একজন প্রকৃত মানুষ হতে চাই। আমার মায়ের মুখে একমুঠো খাবার তুলে দিতে চাই। নিজে না খেয়ে হলেও রাস্তার পাশের অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে চাই। আমি শেখ মুজিবের মতো হতে চাই। আমি জিয়াউর রহমানের মতো হতে চাই। এভারেষ্ট বিজয়ী এম এ মুহিত এর মতো হতে চাই।”

    তার তেজদীপ্ত বক্তৃতা শেষে ছাত্র ছাত্রীদের করতালিতে মুখর হয়ে উঠে অনার্স ভবন। তার বক্তিতা শুনে উপস্থিত সকলেই আবেগপ্রবণ হয়ে পরেন। শিক্ষকরা তাকে বিশেষ ধন্যবাদ জানান। এবং তার এই ইচ্ছা আকাঙ্ক্ষা যেনো সবার মধ্যে থাকে সেজন্য সবার কাছে আহ্বান জানান।

  • বাংলারমুখ ২৪.কম পরিবারের পক্ষথেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    বাংলারমুখ ২৪.কম পরিবারের পক্ষথেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে অমর একুশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলারমুখ ২৪.কম পরিবারের সম্পাদক মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ।

    বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.৩০  মিনিটে  পুষ্পস্তবক অর্পন করে অমর একুশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলারমুখ ২৪.কম পরিবারের সম্পাদক মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন বাংলারমুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরি, নির্বাহি সম্পাদক বাবলু মিয়া , বার্তা সম্পাদক শেখ সুমন সহ সাংবাদিকবৃন্দ।

    পরে ২১শে ফেব্রুয়ারি সকাল ৯.৩০ মিনিটে বাংলারমুখ ২৪.কম পত্রিকার কার্যালয়ে ভাষা শহীদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।