Category: রাজণীতি

  • বরিশালে ছাত্রদলের নতুন কমিটি থেকে ৬ জনের পদত্যাগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন

    বরিশালে ছাত্রদলের নতুন কমিটি থেকে ৬ জনের পদত্যাগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন

    নিজস্ব প্রতিনিধি //

    ০৭/০১/২০২১ইং তারিখে স্বাক্ষরিত বরিশাল মহানগর আওতাধীন ২১ নং ওয়ার্ড ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্বজনপ্রীতি, সংগঠনকে ব্যক্তিস্বার্থে কুক্ষিগতকরণ, পরিশ্রমী এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং বঞ্চিত করণ ইত্যাদি বিষয় পরিস্কার ভাবে ফুটে উঠে যা সংগঠনকে নিশ্চিতভাবে সংকটে ফেলবে বলে আমি শঙ্কিত এবং ব্যক্তিগতভাবে আমি তথা আমরা চরমভাবে অসন্তুষ্ট। সকল অসংগতি বিবেচনায় নিয়ে এই ঘৃণ্য নিকৃষ্টতম স্বেচ্ছাচারিতা এবং সংগঠনকে বাণিজ্যিকীকরণের প্রতিবাদ স্বরুপ আমরা নিম্নলিখিত ৫ জন স্বেচ্ছায় উক্ত পদ থেকে পদত্যাগ করছি।

    ১। পারভেজ খান মুন।
    ২। তসলিম হাওলাদার।
    ৩। রিমন তালুকদার।
    ৪। ইমন হাওলাদার।
    ৫। রাকিবুল হাসান রাকিব।

    ৬। ১ নং সদস্য আতিকুর রহমান।

    প্রাণের সংগঠন ছাত্রদল এর সাথে ছিলাম আছি এবং থাকব। দক্ষিণ বাংলার প্রাণপুরুষ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ।

  • মালি পদে নিয়োগ পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

    মালি পদে নিয়োগ পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

    দুর্নীতি মামলায় হাজতবাসকারী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামাল মালি হিসেবে নিয়োগ পেয়েছেন।

    গত ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৭ বছর কারাদন্ডাদেশ দেন এবং ১০ নভেম্বর থেকে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেন কারা কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে সাবেক মেয়র কামালকে একটি সেলে তাকে রাখা হয়েছে।

     

    সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ ৫ জনকে ৪৫ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত।

     

    একই সাথে আদালতে সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়। ওই দিনই আসামিদের বিশেষ ব্যবস্থায় কারাগারে নেয়া হয়।

     

    আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন জানান, সাবেক মেয়র হিসেবে তার বাবাকে কারাগারে ডিভিশন (মর্যাদা) দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদীদের মতো রাখা হয়েছে।

    তিনি আরো জানান, বিশেষ জজ আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে তার বাবার বিরুদ্ধে করা ১ কোটি টাকার জরিমানা স্থগিত করেছেন। এখন জমিনের জন্য শুনানি অপেক্ষমাণ রয়েছে বলে জানান তিনি।

     

    বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, সশ্রম কারাদন্ডের অর্থ হলো কারাভ্যন্তরে কর্তৃপক্ষ বন্দিদের দিয়ে কারাগার ব্যবস্থাপনার কাজ করাবেন। কাজের বিনিময়ে সাজা রেয়াত পাওয়া যায়। দুর্নীতি মামলায় দন্ডিত সাবেক মেয়র আহসান হাবিব কামাল (৬৫) শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে রিং-পড়ানো।

     

    তার হার্টে সমস্যা আছে। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি এবং পায়ে সমস্যায় ভুগছেন। শারীরিক সক্ষমতাসহ নানা দিক বিবেচনায় তাকে গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত করা হয়েছে। ফুল বাগানে কাজ করে তিনি মনেও প্রশান্তি পাচ্ছেন।

     

     

    এদিকে একই মামলায় ৭ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত বিসিসির বরখাস্তকৃত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে কারা হাসপাতালের একটি ওয়ার্ডের রাইটার (দেখভালকারী) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

  • বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানালেন বরিশাল মহানগর আ’লীগ

    বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানালেন বরিশাল মহানগর আ’লীগ

    গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত বরিশাল মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী নেতৃবৃন্দ। আজ বুধবার(৬ জানুয়ারী)সকালে শ্রদ্ধা জানানো হয় বলে নিশ্চিত করেছেন নবগঠিত বরিশাল মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত।

     

    বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, ১নং প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,

     

    যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, কাজী মুনির উদ্দিন তারিক, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, এম. জাহিদুল ইসলাম, শেখ সাইদ আহম্মেদ মান্না, বরিশাল মহানগর কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনসহ আরো অনেকে।

  • সরকারি হাতেম আলী কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সরকারি হাতেম আলী কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    তানজিম হোসাইন রাকিবঃবাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রাঙ্গনে কেক কাটার আয়োজন করা হয়। সোমবার সকালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

  • ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

    উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    এ উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হবে।

    এদিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

    বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা।

    ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।

  • নলছিটিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নলছিটিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন আয়োজনে দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষে সোমবার উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

    নলছিটি উপজেলা ছাত্র লীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা যুবলীগের আহবায়ক মো. দুলাল শরীফ, ছাত্র লীগের সাবেক আহবায়ক মো. মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাশেম বাবলু,লুৎফর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবে সভাপতি মো.ওয়াসিম হাওলাদার,কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।অলোচনাসভা শেষে কেক কাটা হয়।
    ##
    আরিফুর রহমান আরিফ
    ০১৭৩৯৫৪৮২২৫

  • বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    1. বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আগেই মনোনিত করা হয়।

    কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন- সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, এ্যাড, কে,বি,এস আহম্মেদ কবির, গাজী নঈমুল হােসেন লিটু, আনােয়ার হােসাইন, আমীর হােসেন তালুকদার, সাইদুর রহমান রিন্টু, ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান, নজরুল ইসলাম, এ্যাড. নাসির আহম্মেদ বাবুল, আবুল ফারুক হুমায়ুন, জেবুন্নেসা আফরোজ।

    যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যড. গোলাম সরোয়ার রাজিব, আইন বিষয়ক সম্পাদক,এ্যাড. সৈয়দ গোলাম মাসুদ বাবলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদ শাহনেওয়াজ খান রানা, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মােয়াজ্জেম হােসেন ফিরোজ, দফতর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান কাশেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মােঃ চান মিয়া,
    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম ঝন্টু, মহিলা বিষয়ক সম্পাদক প্রফেসর শাহনাজ পারভীন মিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ,এম,জি কবির ভুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ খন্দকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হােসেন টুটুল, শ্ৰম সম্পাদক কায়সার হােসেন শিপন, সাংস্কৃতিক সম্পাদক মােঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর উদ্দিন শাহিন, সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, সাংগঠনিক সম্পাদক শেখ সাইদ আহম্মেদ মান্না, উপ-দফতর সম্পাদক পাপ্পা দাস, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জনি, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম।

    পূর্ণাঙ্গ কমিটিতে ৩৬ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। তারা হলেন- গােলাম আব্বাস চৌধুরী দুলাল, আলহাজ্ব আমিনুল ইসলাম তােতা, আমান সেরনিয়াবাত, কাজী নজরুল ইসলাম মনু, এ্যাড. আনিচ উদ্দিন শহিদ, এ্যাড, রফিকুল ইসলাম খােকন, নিজামুল ইসলাম নিজাম, এ্যাড. গোলাম কবির বাদল, এস.এম জাকির হােসেন, ফরাদ বিন আলম জাকির, মেহেদী হাসান চৌধুরী (বাদল), ফজলুল করিম শাহিন, মেজবাহ উদ্দিন জুয়েল, পরিমল চন্দ্র দাস, কামরুজ্জামান কারুন, মােফিজুর রহমান টুটু, কামরুল আহসান, আজিম সরােয়ার দিদার, আখতারুজ্জামান গাজী হিরু, এ্যাড. সামছুন্নাহার মুক্তি, লিপি অব্দুিল্লাহ, মাহাবুব মাের্শেদ শামিম, মীর মিজানুর জামান সােহেল, এ,টি,এম শহিদুল্লাহ কবির, হারুন অর রশিদ, নজরুল ইসলাম নিলু, শরিফ মাে. আনিছুর রহমান, শেখ মিজানুর রহমান দিপু, মজিবুর রহমান মৃধা, মজিবুর রহমান পনু, মোস্তফা কামাল, এ, কে এম মােস্তফা সেলিম, কবির হােসেন, আফতাব হোসেন, মােঃ মেহেদী পারভেজ খান আবির, শেখ আরাফাত হােসেন বাবু।

    প্রসঙ্গত, প্রায় এক বছর আগে সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের আংশিক কমিটি দেওয়া হয়। মুখ্রবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির প্রতি আশাবাদ জানিয়ে বলেন, ‘আশা করি, এই কমিটির নবনির্বাচিত সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আওয়াামী লীগকে আরো সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা এবং দুর্নীতিমুক্ত একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে জনগণকে সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ করতে নতুন নেতৃত্ব যথাযথ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।’

  • বিসিসি মেয়রের শোক

    বিসিসি মেয়রের শোক

    বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল মহানগরের ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মরহুম শেখ নূর মোহাম্মদ নুরু এর সহধর্মিনী মোসাঃ আমেনা বেগম গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

    তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • করোনা ভ্যাক্সিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় সভা

    করোনা ভ্যাক্সিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় সভা

    করোনা ভাইরাস ভ্যাক্সিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সম্পর্কিত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ এনেক্স ভবনস্থ সম্মেলন কক্ষে মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) সহ বরিশাল মহানগরীর বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভায় করোনা ভাইরাসের ভ্যাক্সিন আসার পরবর্তী সময়ের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়।

  • সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

    সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য , পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন রাজনীতিবিদ, সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মীদের ফুলেল শ্রদ্ধা আর অশ্রুতে সিক্ত হয়ে বিদায় নিলেন।

     

    বর্ষিয়ান এ রাজনীতিবিদ চিরঘুমে শায়িত হলেন জন্মস্থান গলাচিপার গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের পারিবারিক গোরস্থানে। গ্রামের বাড়ি চতুর্থ জানাজা শেষে তাঁর বাবা মো. ইদ্রিস ঢালী ও মা মালেকা বেগমের পাশে শায়িত হয়েছেন।

     

    শুক্রবার সকালে ঢাকার মিরপুরে প্রথম জানাজা শেষে বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে খম জাহাঙ্গীরের মরদেহ আনা হয় দশমিনা উপজেলার বীজবর্ধন খামারের মাঠে। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদাসহ দশমিনা উপজেলা প্রশাসন, দলীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

     

    এর পর খম জাহাঙ্গীরের মরদেহ নিয়ে আসা হয় জন্মভূমি গলাচিপায়। গলাচিপা স্থানীয় আওয়ামী লীগ অফিসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মীরা। পরে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় হাইস্কুল ফুটবাল খেলার মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শ্রদ্ধা জানাতে আসেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার, বরগুনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়,

     

    পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে,

     

    সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এর পর গলাচিপা থেকে চিরঘুমে শায়িত করার জন্য খম জাহাঙ্গীরকে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে।

     

    শ্রদ্ধা জানাতে এসে পটুয়াখালী-৩ আসনের সংসদস সদস্য এসম এম শাহজাদা বলেন, আখম জাহাঙ্গীরের শূণ্যতা পূরণ হওয়ার মতো নয়। তিনি আমার এবং এ এলাকার অভিভাবক ছিলেন।

     

    এলাকার সীমানাা পেরিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন। তার পরেও আমি চেষ্টা করবো খম জাহাঙ্গীর গলাচিপা-দশমিনায় উন্নয়নের যে বীজ বপণ করেছিলেন সেই ধ্যান ধারণার তাঁর আদর্শ মতো আমরা এগিয়ে নিয়ে যাবো। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে সহায়তা করার জন্য পরিবারের সকলের প্রতি অনুরোধ জানানো হয়।