Category: অন্যান্য

  • বরিশালে বালুবাহী জাহাজে ঝুলছিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

    বরিশালে বালুবাহী জাহাজে ঝুলছিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

    বরিশালের বানারীপাড়ায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২১) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রাকিব উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইসরাফিল বেপারীর পুত্র ।

    বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    জানাগেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের আল-আমিন তালুকদারের (৪২) ‘এমভি তালুকদার’ নামীয় বালুর জাহাজে শ্রমিকের কাজ করতো রাকিব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে ওই ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ মোঃ মোস্তফা কামালের বসত বাড়ির পূর্ব পাশে কলাভিটা খালের মধ্যে নোঙর করা “এমভি তালুকদার” নামীয় বালুবাহী জাহাজের ইঞ্জিন রুমের মধ্যে ছাউনির লোহার এঙ্গেলের সাথে রাকিবের ব্যবহৃত তোয়ালে দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জাহাজের সুকানি মো রাসেল আকন দেখতে পান।

    তৎক্ষণিক বিষয়টি বানারীপাড়া থানায় জানালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা, তারপরেও মৃত্যু রহস্য উদঘাটনে বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে রাকিবের মরদেহ পাঠানো হয়েছে।’

  • হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ১১ বছর পর গ্রেপ্তার

    হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ১১ বছর পর গ্রেপ্তার

    পিরোজপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত মোঃ নাজমুল হাসান নাইম নামের ১১ বছরের পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। মঙ্গলবার ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মোঃ শফিকুল আলম হাওলাদারের ছেলে। মামলা রুজুর পর হতে নাঈম পলাতক ছিল।
    বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান,
    ২০১৩ সালে পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকার মো: জাকির হোসেনের ছেলে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ ম শ্রেনির ছাত্র ১৪ বছর বয়সী সাদমান সাকিব প্রিন্স ওই বছরের ২৯ আগস্ট নিখোঁজ হয়। ১ সেপ্টেম্বর সকালে শহরের সিআই পাড়া রায়ের পুকুরে প্রিন্সের লাশ ভেসে ওঠে। ঐ ঘটনায় প্রতিবেশী দুই সহোদর মোঃ নাফিজ হাসান নাহিদ ও মোঃ নাজমুল হাসান নাইমসহ ৮ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন প্রিন্সের বাবা মোঃ জাকির হোসেন সরদার (লিটন)। মামলার বিচার শেষে আদালত মোঃ নাফিজ হাসান নাহিদ ও মোঃ নাজমুল হাসান নাইমকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। হত্যাকান্ডের পর থেকে নাহিদ কারাগারে থাকলেও নাঈম পলাতক ছিলো।
    পুলিশ সুপার জানান, আসামী নাঈম পলাতক থাকাকালীন প্রতারনায় দায়ে তার বিরুদ্ধে সাভার থানায় একটি প্রতারনার মামলা হয়। উক্ত মামলার তদন্তকারী অফিসার আসামীর নাম-ঠিকানা পিসিপিআর যাচাইয়ে ইন্দুরকানী থানায় অনুসন্ধান ¯িøপ পাঠান। উক্ত অনুসন্ধান ¯িøপ তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ মুনসুর আলম অনুসন্ধানকালে জানতে পারেন আসামী ঢাকায় পলাতক আছে। সাভার থানার রুজুকৃত মামলার বাদী মোঃ গিয়াস উদ্দিনের সাথে ইন্দুরকানী থানা পুলিশ যোগাযোগ করে আসামীর ছবি, মোবাইল নম্বর সংগ্রহ করে। তখন ইন্দুরকানী থানা পুলিশ জানতে পারে আসামী নাঈম ছদ্ম নাম আরমান ব্যবহার করে সে তার কর্মকান্ড চালিয়ে আসছিল।
    পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার ঢাকার ঠিকানা সংগ্রহ করে ক্যান্টনমেন্ট থানাধীন ১৬৬/২ মানিকদি এলাকা হতে ইন্দুরকানী থানা পুলিশের এএসআই মোঃ মুনসুর আলম ১১ বছর ছদ্মনামে আত্মগোপনে থাকা আসামী মোঃ নাজমুল হাসান নাইমকে গ্রেপ্তার করেন।

  • ঝালকাঠিতে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

    ঝালকাঠিতে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

    জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।
    ঝালকাঠি নলছিটি উপজেলায় সাপের কামড়ে সোনিয়া (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দপদপিয়া ইউনিয়নের চর কয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত সোনিয়া ওই গ্রামের ভ্যানচালক নয়ন গাজীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

    বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম।

    পরিবারের সদস্য রাকিব গাজী জানান, রাতে আমার ভাইয়ের ছেলে নয়ন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভুট্টো বাজার ইটের বাটা সংলগ্ন ওরস মাহফিল দেখতে যায় । মাহফিল থেকে ফেরার পথে সোনিয়ার পায়ে কিসের যেন হোঁচট লাগে। পরে তার ছেলে ও স্ত্রী মুমিন গাজীকে বাড়িতে রেখে মাহফিল থেকে তার মেয়েকে আনতে যায়।পরে মেয়েকে নিয়ে এসে স্ত্রী সোনিয়া কে অনেকবার ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না দিলে বাড়ির লোকজন মিলে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের কোন অভিযোগ নাই। আমরা যাচাই-বাছাই করতেছি।

    আরিফুর রহমান
    ঝালকাঠি প্রতিনিধি
    ০১৭৩৯৫৪৮২২৫

  • বরিশালে ‘বোমা’ উদ্ধারের সময় বিস্ফোরণ: দুই পুলিশসহ আহত ৩

    বরিশালে ‘বোমা’ উদ্ধারের সময় বিস্ফোরণ: দুই পুলিশসহ আহত ৩

    বরিশালের গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পেছনে একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে।

    আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- পুলিশের এস আই কামাল, কনস্টবল মিজান ও ওই বাড়ির মালিক মাসুদ হাওলাদার।

    গৌরনদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মাসুদ হাওলাদার নামে এক যুবক তার বাবা-মা মারা যাওয়ার পর একটি বাড়িতে একা থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। আজ সকালে একটি তালাবদ্ধ বাথরুমের বালতিতে বোমা দেখতে পান তিনি। এরপর পুলিশে খবর দিলে, এসআই কামাল কনস্টবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে বোমা উদ্ধার গেলে সেটি বিস্ফোরিত হয়।

    ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তারফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তার তিনি আরও বলেন, এসময় তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন‍্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে।

  • পিরোজপুরে এহ্সান গ্রুপের একাধিক মামলার আসামি নাজমুল গ্রেফতার

    পিরোজপুরে এহ্সান গ্রুপের একাধিক মামলার আসামি নাজমুল গ্রেফতার

    দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত ১৭ হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী মো. নাজমুল ইসলাম খান পুলিশের হাতে গ্রেফতার।

    সোমবার রাতে পিরোজপুর সদরের খলিসাখালী এলাকা থেকে সদর থানা পুলিশের একটি টিম বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাজমুল ইসলাম খানকে গ্রেফতার করে।তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. আসিকুজ্জামান। তিনি বলেন, একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে আসামি নাজমুলকেআদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য, পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান রাগীব আহ্সান ও তার ৩ ভাই, স্ত্রী সালমা আহ্সানসহ পিতা আঃ রব ও চাচাতো ভাই নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালতে ও পিরোজপুর সদর থানাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে।

    ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহ ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করতেন রাগীব আহসান। এভাবে ধর্মকে পুঁজি করে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে রাগীবের মালিকানাধীন এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব।

    এছাড়া পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়। বদলায় ঠিকানাও।

  • বরিশালে শিক্ষার্থীদের পার্কে ঘোরাঘুরি বন্ধে পুলিশের উদ্যোগ

    বরিশালে শিক্ষার্থীদের পার্কে ঘোরাঘুরি বন্ধে পুলিশের উদ্যোগ

    স্কুল-কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বিনোদনকেন্দ্রে ঘোরাফেরা থেকে বিরত রাখতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অপরাহ্নে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র মেইলে পাঠিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
    এতে বলা হয়েছে- বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা স্কুল চলাকালীন ও স্কুলের পোশাক পরে বরিশাল মহানগরীর বিভিন্ন পার্ক, বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ঘোরাফেরা করছে। পাশাপাশি বরিশালের সুশীল সমাজ থেকেও এ বিষয়ে বারবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি নিবন্ধন করেছে। তাই তাদের এ ধরনের চলাচল বন্ধের প্রাথমিক উদ্যোগ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে এ ধরনের শিক্ষার্থীদের সচেতন করছে এবং পাশাপাশি স্কুল চলাকালীন এভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখতে উৎসাহিত করছে। অবশ্য এমনটা আইনিভাবে সমাধান অনেকাংশই অসম্ভবও বলছে পুলিশ।

    ইমেল বার্তা পুলিশ আরও বলছে, সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের এ বিষয়ে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে আসা এবং মধ্যবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য অভিভাব ও শিক্ষকদের মধ্যে একটি সুসমন্বয় থাকা উচিত।
    একই পত্রের শেষাংশে আদরের সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।’

  • বরিশালে যৌথ অভিযানে ১২০ মন জাটকা জব্দ

    বরিশালে যৌথ অভিযানে ১২০ মন জাটকা জব্দ

    বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশের যৌথ অভিযানে ৪ হাজার পাঁচশত কেজি জাটকা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

    সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বরিশাল সিএন্ডবি রোডে ঢাকা- বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা হয়।

    জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশ ঢাকা বরিশাল মহাসড়কে রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন।এসময় দুইটি ট্রাকে অভিযান করে ৪৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানাযায়।

    বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশের যৌথ অভিযানে ৪ হাজার পাঁচশত কেজি ঝাটকা জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে সাত জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিলি করা হয়। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. তারেক আল ইমরানের মায়ের মৃত্যুতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হানিফ হাওলাদার রিয়াজ এর শোক।

    ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. তারেক আল ইমরানের মায়ের মৃত্যুতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হানিফ হাওলাদার রিয়াজ এর শোক।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাড. তারেক আল ইমরান এর মমতাময়ী মা আর নেই। এ্যাড. তারেক আল ইমরান এর মমতাময়ী মা দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, আজ মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারী ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বর্তমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ হাওলাদার রিয়াজ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারি মোঃ হানিফ হাওলাদার রিয়াজ তার ফেইসবুক পেজে এ শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

  • ঝালকাঠি সদরের রবি মৌসুমের বোরোসহ কিছু কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান

    ঝালকাঠি সদরের রবি মৌসুমের বোরোসহ কিছু কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান

    মোঃজাহিদ, ঝালকাঠি

    ঝালকাঠি সদর উপজেলায় রবি মৌসুমের বোরো সহ কিছু কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ, পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের ভিতরে ছিলো ভার্মি কম্পোস্ট, পুষ্টি বাগান, চিনাবাদাম, রাজস্ব সরিষা, ব্রি ধান৮৮ ও বঙ্গবন্ধু ধান১০০ এর স্থাপনকৃত প্রদর্শনী

    পিয়াজ, টমেটো, সর্জানের সবজি (সম্পূর্ণ নেট দ্বারা ঢেকে দেওয়া পদ্ধতি) ও আইএফডিসি’র বোরোর ট্রায়াল প্লট।

    প্রণোদনার সরিষার ক্ষেত, তেল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কুল বাগানে সরিষা চাষ, প্রণোদনার খেসারীসহ কৃষকদের খেসারীর ক্ষেত, প্রতিষ্ঠানের পুষ্টি বাগান এবং সমলয়ে ৫০ একরেরবোরো চাষ ব্লক প্রদর্শনী।

    উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ লাল কুন্ড, উপসহকারী কর্মকর্তা ফাইজুল ইসলাম, সা্ঈদ মোর্শেদ,আফিয়া সুলতানা, মো: সাইফুল ইসলাম ও শান্তা গাইন সহ কৃষকবৃন্দ।

    এ সময় ঝালকাঠি উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ, সাক্ষাৎকারে গণমাধ্যম কর্মীদের জানান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষির ভূমিকা অনস্বীকার্য, এই সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের তাগিদ থেকে স্বল্প শ্রমে অধিক উৎপাদনে স্মার্ট এগ্রিকালচারের বিকল্প নাই এবং কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থেকে কাজ করছে। আগামীর পৃথিবীতে কৃষিখাতে এগিয়ে থাকতে কৃষককে স্মার্ট প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।

  • কলাপাড়ায় বিয়ের ২ দিন পর যুবককে হত্যা

    কলাপাড়ায় বিয়ের ২ দিন পর যুবককে হত্যা

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বিয়ের দুইদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজনসহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। রাতে ওমর ও তার স্ত্রী একসঙ্গে এক কক্ষে ঘুমায়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

    ওমর আলীর স্ত্রী রুকাইয়া জানান, ভোররাতে আমরা দুইজনে একসঙ্গে ওজু করতে নামি। ওজু করা হলে আমাকে আমার স্বামী ঘরে পাঠিয়ে দেয়। এর আগেই আমার শ্বশুর মসজিদে নামাজে চলে যায়। আমি ঘরে আসার পর শুধু একটা বমির শব্দ শুনতে পাই। আমি আমার স্বামী হত্যাকারীর বিচার চাই।

    ওমর আলীর পিতা শাহজাহান ফরাজী জানান, আমি ভোররাতে নামাজ পড়তে মসজিদে চলে যাই। তখন কেউ ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে মসজিদে যায়নি। এই এলাকায় আমাদের কোনো শত্রুও নেই। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে সেটা বলতে পারছি না। আমার ছেলে হত্যাকারীদের বিচার দাবি করছি।

    মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।