ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবি মামা বাড়ির আবদার : কাদের

ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবি মামা বাড়ির আবদার : কাদের

ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করব। সামনের দিনগুলোতে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাবো।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা (বিএনপি) গতবার নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এখন জনগণের রায়কে অসম্মান করছেন। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেনো জনগণের রায়কে অসম্মান না করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *