ঝালকাঠিতে গ্যারেজে বিস্ফোরণ, পুড়ল ২০টি অটোরিকশা

Date:

ঝালকাঠির নলছিটির কান্ডপাশা এলাকায় একটি গ্যারেজে মঙ্গলবার রাতে বিস্ফোরণে পুড়ে গেছে ২০টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। গ্যারজে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছে লিমন জোমাদ্দার (২৭) নামে এক যুবক। সে ওই গ্যারেজের পাহারাদার।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কান্ডপাশা এলাকায় স্থানীয় মাসুদ খানের একটি গ্যারেজে ২০টি অটোরিকশা চার্জে রাখা ছিল। রাত ১১টার দিকে অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় গ্যারেজের ভেতরে থাকা অটোরিকশা ও একটি মোটরসাইকেল। এ সময় গ্যারেজের পাহারাদার লিমন জোমাদ্দার অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আজ সকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। লিমন কান্ডপাশা গ্রামের কামাল জোমাদ্দারের ছেলে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যারেজটিতে অটোরিকশার ব্যাটারি, গ্যাস সিলিন্ডার ও এসিড ছিল। অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...