রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।

তিনি জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির পরনে ছিল একটি ট্রাউজার। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির মানুষ।

মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এসআই এনামুল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *