এক দিনে করোনা শনাক্ত ৫০০-তে নামল, মৃত্যু ২১

Date:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ লাখ ১৮ হাজার ৪১৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৮৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...