৩৯ হাজার ৩১৭ জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করেছে

Date:

১৫ হাজার ১৫৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৯ হাজার ৩১৭ জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার রাতে এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে ্এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ হাজার ১৫৭টি প্রতিষ্ঠান ৩৯ হাজার ৩১৭টি পদের বিপরীতে যথাযথ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নিবন্ধনধারী আবেদনকারীদের মধ্য থেকে প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটা পূরণ সাপেক্ষে সম্মিলিত জাতীয় মেধা তালিকা অনুসরণ করে সর্বোচ্চ মেধাধারীকে নিয়োগ দিতে সুপারিশ চূড়ান্ত করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রার্থীকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের তালিকা দেখার জন্য http://ntrca.gov.bd অথবা http://ngi.teletalk.com.bd এ ক্লিক করতে হবে।

১৩২টি প্রতিষ্ঠানের ভুল চাহিদাজনিত কারণে ২১৮টি পদে নিয়োগের সুপারিশ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনটিআরসিএ।

ফলাফলের বিষয়ে কোনো জিজ্ঞাসা, প্রশ্ন বা মতামত থাকলে ৪১০৩০০৪৩, ৪১০৩০০৪৭, ৪১০৩০১২৯, ০১৮১৪৩৪৬৪৩৪, ০১৭৮৬৪৭৯৩৫২, ০১৫৫৮০৫৬১৪২ নম্বরে যোগাযোগ করতে বলেছে এনটিআরসিএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...