পটুয়াখালীতে নারী টোকাইকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রী শিল্পী আক্তারকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি স্বামী আল-আমীনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় টোকাই শিল্পী আক্তার হত্যা মামলার প্রধান আসামি টোকাই স্বামী আল-আমীনকে(৩৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) ভাসমান (টোকাই) শিল্পী আক্তারের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *