পটুয়াখালীতে ১ হাজার কেজি জাটকা জব্দ, যাত্রীবাহী ট্রলার থেকে

নিউজ ডেস্ক:

যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগুনমুখা নদীতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টায় উপজেলার আগুনমুখাসহ আশপাশের নদীতে বিভিন্ন যাত্রীবাহী ট্রলারে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ডের রাঙ্গাবালী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আবদুল আলিম বলেন, জাটকা পরিবহণের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *