পিরোজপুরে নাশকতা মামলায় বিএনপির ২০ নেতাকর্মী জেলহাজতে

পিরোজপুরে নাশকতা মামলায় বিএনপির ২০ নেতাকর্মী জেলহাজতে

অনলাইন ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিএনপির ২০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশের মামলায় সোমবার দুপরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসুল হক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, মামলায় অভিযুক্ত আসামিরা হাইকোর্টের ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে জামিন বাতিল করে ২০ আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবীর ও বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি কামরুল আহসান খোকন, ধানীসাফা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাক হাওলাদার, তুষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাজী, গুলিসাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আকন, দাউদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান তালুকদার, মঠবাড়িয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর খানসহ ২০ জন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *