বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪০

বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪০

অনলাইন ডেস্ক:

বগুড়ায় পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ মামলায় মাদক ব্যবসার অভিযোগে আমিনুর রহমান (৩৪) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফেন্সিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য এই অভিযানে উদ্ধার হয়।

পুলিশ জানায়, সদর থানার ৮ মামলায় আটক হয়েছে ২৮ জন। এছাড়া ২২৫ পিস ইয়াবা, ১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ২.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অন্যদের জেলার অপর থানা এলাকাগুলো থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, রবিবার রাতে বগুড়া সদরের শাখারিয়া মোড় এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমানসহ ২ জনকে আটক করা হয়। তাদের নিকট ১১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ প্রশ্রয়দাতা কেউই এই অভিযান থেকে ছাড়া পাবে না। পুলিশ সর্বাত্মক ভাবে অভিযান চালিয়ে যাবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *