বরিশালে দুই দিন আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার//

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর দুইদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বেলাল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাতে পুলিশ পিঙ্গলাকাঠী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার এবং ধর্ষিতা শিশুকে উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার অভিযুক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে এবং ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল পাঠিয়েছে পুলিশ।

জানা যায়,গত সোমবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে মুখ চেপে ধরে অপহরণ করে টাইলস মিস্ত্রী বেলাল সরদার। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদী হয়ে বুধবার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার এবং ধর্ষিতাকে উদ্ধার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *