দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩২৯ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ২৬৮ জনে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৯৩২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৬৮ শতাংশ।

এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৩ জন। তাদের মধ্যে ১৫ জনই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩০৫ জন, বাকি দুই হাজার ২৪ জন নারী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি নয়জন, ৫১ থেকে ৬০ বছরের চারজন, ৪১-৫০ বছরের একজন এবং ১১-২০ একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ১১ জন। এছাড়া চট্টগ্রামে দুই, রাজশাহী এক ও রংপুরের একজন রয়েছেন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণের শুরুর দিকে দেশে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের বেশি ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *