বরিশালে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আফজাল হোসেন জানান, মাদক কেনা-বেচার খবর পেয়ে সোমবার রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় উপজেলার ফুল্লশী গ্রামের সুন্দর আলী পাইকের পুকুর পাড় থেকে ওই গ্রামের এনায়েত হোসেন পাইকের ছেলে লালন পাইক ও নোয়াপাড়া গ্রামের মজিবর হাওলাদারের ছেলে নুরুল ইসলামকে কে ১০পিস ইয়বাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এছাড়া চাঁদত্রিশিরা গ্রামে অভিযান চালিয়ে কোটালীপাড়া থানার চোরখালী গ্রামের আবুল শেখের ছেলে আজিজুল শেখকে (২০) গ্রঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *