বাগেরহাটে ৭০০ পিস ইয়াবাসহ ভোলার মনির আটক

অনলাইন ডেস্ক:

বাগেরহাটের ৭‘শ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) বেলা ১২টায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশ মাওয়া-খুলনা মহাসড়কের ফকিরহাটের নওয়াপাড়া এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি ফালগুনি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে। মনির ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফালগুনি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়।

এ সময় মনিরের শরীর তল্লাসি করে ৭‘শ পিস ইয়াবা পাওয়া যায়। মনির খুলনা থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *