রূপাতলীতে বাস-ইজিবাইক সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৩

রূপাতলীতে বাস-ইজিবাইক সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৩

নগরীর রূপাতলীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ইজিবাইক সংর্ঘষে রেনু বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রেনু বেগম নগরীর ২৫নং ওয়ার্ড রূপাতলী এলাকার বাসিন্দা আবদুর রব হাওলাদারের স্ত্রী। রেনু বেগম বরিশালে ভাড়া থাকতেন। তার বাড়ি ভোলা জেলায়।

এছাড়া অটোরিকশাচালক আবদুস ছালাম ও অপর যাত্রী মোতাহার খানকে গুরুতর অবস্থায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে রূপাতলী এলাকায় পল্লীবিদ্যুৎ সমিতি-১ কার্যালয়সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

Banglarmukh24

Banglarmukh24

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *