কৃষি কর্মকর্তার যাবজ্জীবন স্কুলছাত্রী ধর্ষণের দায়ে

কৃষি কর্মকর্তার যাবজ্জীবন স্কুলছাত্রী ধর্ষণের দায়ে

অনলাইন ডেস্ক:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকিরুল ইসলাম মিলনঅসুস্থ মায়ের মাথায় পানি দেওয়ানোর কথা বলে বাসায় ডেকে এনে অষ্টম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষি বিভাগের কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলনকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভিকটিমকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৪ জুলাই রংপুরের বদরগজ্ঞ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিশুকে পার্শ্ববর্তী বাড়ির আনসার আলীর ছেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলন বাসায় ডেকে আনে। তার মা গুরুতর অসুস্থ ও মাথায় পানি দিতে হবে এ কথা বলে মেয়েটিকে বাসায় নিয়ে আসে সে। পরে ঘরের মধ্যে আটকে রেখে হাত-পা বেঁধে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল মালেক বাদী হয়ে বদরগজ্ঞ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৬ সেপ্টেম্বর ২০০৫ সালে চার্জশিট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি জাকিরুল ইসলাম মিলনকে দোষি সাব্যস্ত করে এ রায় দেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *