মুক্তির আগে সালমানের ওপর রেগে গিয়েছিলেন আসারাম বাপু

মুক্তির আগে সালমানের ওপর রেগে গিয়েছিলেন আসারাম বাপু

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েও ৪৮ ঘণ্টা পরে জামিনে মুক্ত পেলেন সালমান খান। কিন্তু সূত্রের খবর, যোধপুর সেন্ট্রাল জেলের ভিতর আসারাম বাপুর রোষে পড়েছিলেন ‘বজরঙ্গি ভাইজান’।

সর্বভারতীয় এক সংবাদপত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সালমান খান জেলে পৌঁছানোর পরে সেখানে তিনি সিগারেট খেয়েছেন, জেলের পোশাক পরেননি, এমনকি জেলের দেওয়া খাবারও খেতে অস্বীকার করেন তিনি। সাথে শুক্রবার ৩০ মিনিট ধরে প্রীতি জিনতা ও নিজের বোনেদের সাথে সময় কাটান সালমান। জেলের কর্মীদের ছেলে-মেয়েরাও নাকি সালমানের দর্শন পেয়েছেন।

বলিউড তারকা জেলে বিশেষ সুবিধা পাওয়াতেই নাকি ক্ষোভ ব্যক্ত করেছেন আসারাম। তিনি জেলকর্মীদের বলেছেন, আমার সাথে দেখা করতে তো কেউ আসে না। সালমান সুপারস্টার বলে ওর সাথে দেখা করতে যাচ্ছে সবাই।

তার ওপর সালমান জেলের খাবার খাচ্ছেন না দেখে আসারাম নাকি তার জন্য কাছের এক আশ্রম থেকে আসা খাবারও সালমানকে খাওয়াতে চেয়েছিলেন। কিন্তু সালমান সেই খাবারও খেতে চাননি। এতে আরও চটেছিলেন আসারাম বাপু।

তবে বৃহস্পতিবার যখন জেলে পৌঁছান, তখন আসারাম বাপুর সাথে দেখা হয় সালমানের। দু’জনে তখন ভালোভাবেই কথা বলেছেন বলে জানিয়েছেন জেল কর্মকর্তারা।

শনিবারই অবশ্য জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন সালমান। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে গেছেন এই সুপারস্টার।

উল্লেখ্য, ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে এখন জোধপুর জেলেই রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। ২০১৩ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অপরাধে তিনি জেলে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *