ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের টার্গেট দিল আইরিশরা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম মুখোমুখিতে হারলেও দ্বিতীয়টিতে বড় টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। শনিবার বিকালে টস জিতে ব্যাট করতে নেমে অ্যান্ডি বলবার্নির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ১২৪ বলে ১৩৫ রান করেছেন বলবার্নি। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

এছাড়া, ওপেনার পল স্টার্লিং ৭৭, কেভিন ও’ব্রাইন ৬৩ ও মার্ক অ্যাডেয়ার ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শেল্ডন কটরেল ১টি, শ্যানন গ্যাব্রিয়েল ২টি, জ্যাসন হোল্ডার ১টি ও জনাথন কার্টার ১টি করে উইকেন নেন।

সিরিজে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অবস্থানে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। এর আগে, সিরিজে প্রথম মুখোমুখিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছিল আয়ারল্যান্ড।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *