কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযাণে চার মাংস বিক্রেতাকে জরিমানা

কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযাণে চার মাংস বিক্রেতাকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ, জবাই করা পশুর ডাক্তারি সনদ না থাকা, মাংসে রক্ত থাকাসহ বিভিন্ন অপরাধে চার মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।

প্রাণি সম্পদ বিভাগ কলাপাড়ার উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ড দিয়েছেন।

কলাপাড়া পৌরশহরের লঞ্চঘাট সংলগ্ন মাংস বাজারে শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় এ অভিযান পরিচালিত হয় বলে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান।

দন্ডপ্রাপ্তরা হলেন- কালাম কসাই, বাবুল কসাই, নাইম কসাই ও জি এম রাসেল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *