পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর গলায় ফাঁস

পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর গলায় ফাঁস

পিরোজপুর মঠবাড়িয়ায় কইতরী বেগম (২৪) নামের এক গৃহবধূও লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার সবুজ নগর গ্রামের স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত কইতোরী বেগম সবুজ নগর গ্রামের মুসা পাহলানের স্ত্রী ও গুলিসাখালীর দূর্গাপুর গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে। তার পাঁচ মাস বযসী একটি ছেলে সন্তান রয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত দেড় বছর আগে সবুজনগর গ্রামের মালেক পাহলানের ছেলে মুসার সাথে পারিবারিক সম্মতিতে কইতরী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। আজ রবিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে গৃহবধূ কইতরী বেগম অভিমানে বসতঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বরিশাল নেয়ার পথে কইতরী বেগমের ঘটলে ওই গৃহবধূও লাশ বাড়িতে নিয়ে আসা হয়। পুলিশ খবর পেয়ে বসতবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দ আব্দুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের করা হয়েছে।

Banglarmukh24

Banglarmukh24

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *