দি বরিশাল চেম্বার অব কর্মাসের পরিচালক মঈনউদ্দীন আবদুল্লাহ এফবিসিসিআই-এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে বরিশালে বিপুলভাবে সংবর্ধিত করা হয়েছে।

ছবি: সংগ্রহ।
দি বরিশাল চেম্বার অব কর্মাসের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এম.এ আউয়াল চৌধুরী ভুলু, বরিশাল মেট্টোপলিটন চেম্বার অব কর্মাসের সভাপতি নিজামউদ্দিন, চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাও. নুরুর রহমান বেগসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মঈনউদ্দীন আবদুল্লাহকে ক্রেস্ট প্রদানের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Leave a Reply