বরিশালে ২ শতাধিক এস.এস.সি উত্তীর্ণদের শিক্ষার্থীদের সংবর্ধনা

বরিশালে ২ শতাধিক এস.এস.সি উত্তীর্ণদের শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

 

ৎবিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাষ ও কুসংস্কারের বিরুদ্বে হাতিয়ার এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে ২ শতাধিক এস.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি।

আজ সোমবার (২৭)মে) বেলা ১২ টায় অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে এদেরকে সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির সভাপতি মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সরকারী বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল সমাজতান্ত্রিক দল (বাসদ) আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি শন্তুমিত্র ও শিক্ষার্থীদের অভিভাবক মোখচিয়া হক প্রমুখ।

এসময় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য এস.এস.সি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া ২ শতাধিক শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এর পূর্বে সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *