বিআইডব্লিউএর সহকারী পরিচালক রিয়াদ হোসেন-স্ত্রী-পুত্রসহ বৃদ্ধা মায়ের ওপর হামলা

বানারীপাড়ায় জমিসংক্রান্ত পূর্ব-বিরোধের জের ধরে ছোট চাচা আকতার হোসেনের নেতেৃত্বে বরিশাল বিআইডবিøউটি এর সহকারী পরিচালক মো.রিয়াদ হোসেন টুটুল ও তার স্ত্রী সহ শিশু পুত্র এবং বৃদ্ধা মায়ের ওপর হামলা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে ছোট তার ছোট চাচা আকতার হোসেনের নেতেৃত্বে এ হামলায় রিয়াদ হোসেন টুটুলকে গুরুতর জখম করা হয়। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন (৩৬), শিশু প্রত্র জাহিদ হোসেন (১২) ও বৃদ্ধা মা মেহেরুন নেছা বেগম (৬০)কেও আহত করা হয়। গুরুতর আহত স্বামীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পাশাপাশি ওই ঘটনাটি থানা পুলিশকে অবহ্নিত করার জন্য তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন ও শিশু প্রত্র জাহিদ হোসেন বাড়ি থেকে বেড় হলে পূনরায় তাদের ওপর হামলা করা হয়।
এব্যাপারে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বরিশাল বিআইডবিøউটি এর সহকারী পরিচালক মো.রিয়াদ হোসেন টুটুল জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছোট চাচা মো.আকতার হোসেনের নেতৃত্বে ৭/৮ জন লোক তার বসত ঘরে প্রবেশ করে প্রথমে তার ওপর এ্যালোপাথারী ভাবে হামলা শুরু করে। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন, শিশু প্রত্র জাহিদ হোসেন ও বৃদ্ধা মা মেহেরুন নেছা বেগমকেও তারা মারধর করে। এসময় তারা রিয়াদ হোসেন টুটুলকে(৪২) ইট দিয়ে মাথায় আজ্ঞাত করার পাশাপাশি তার মূখে রক্তাক্ত জখম করে। এসময় রিয়াদ হোসেনকে রক্ষা করতে এগিয়ে আসা স্ত্রী রুবাইদা ইসলাম দোলন ও শিশু পুত্র জাহিদ হোসেন এবং তার বৃদ্ধা মা মেহেরুন নেছা বেগমকে মারধর করে। গুরুতর আহত রিয়াদ হোসেনকে নিয়ে তার স্ত্রী রুবাইদা ইসলাম দোলন ও শিশু পুত্র জাহিদ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পাশাপাশি ওই ঘটনাটি থানা পুলিশকে অবহ্নিত করার জন্য বাড়ি থেকে বেড় হলে পাশর্^বর্তী জামে মসজিদের সামনের সড়কে তাদের গতিরোধ করে তারা তাদের ওপর পূনরায় হামলা করে।
এসময় তাদের ডাক-চিৎকার শুনে পাশর্^বর্তী বাড়ির সাবেক পৌর কাউন্সিলর মো.মশিউর রহমান কামাল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি রিয়াদ হোসেন টুটুলকে ভর্তি করেণ। পরে এ ঘটনায় রিয়াদ হোসেন টুটুলের স্ত্রী রুবাইদা ইসলাম দোলন বাদী হয়ে ৫ জনকে নামীয় ও ৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল অভিযোগ পাওয়ার কথা জানিয়ে যুগান্তরকে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *