রাজধানীর চকবাজার থেকে ১০ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস উদ্ধার

রাজধানীর চকবাজার থেকে ১০ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস উদ্ধার

স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান:

রাজধানীর চকবাজার থেকে ১০ কোটি টাকা মূল্যের নকল কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ২৬ মে শনিবার সকাল দশটা থেকে রোববার সকাল সাতটা পর্যন্ত একটানা ২১ ঘন্টা এই অভিযান চালায়।

এ সময় ছয়জনকে আটক করে শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জব্দ হওয়া এসব নকল কসমেটিক্স রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্যানিটারি ল্যান্ডফিলে ধবংস করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। তিনি তার ফেসবুক পেজে অভিযানের পুরো বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন নামি-দামি কোম্পানির পণ্য নকল করা ও বিক্রির অপরাধে ছয়জনকে আটক করে প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড ও ১ কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আরো বলেন, একই অভিযানে নকল পণ্য তৈরি ও মজুদ রাখার অভিযোগে ১৬টি দোকান, গোডাউন ও কারাখানা বন্ধ করে দেয়া হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *