ইউপি সদস্যর ধর্ষণের শিকার ১৩ বছরের গৃহকর্মী অন্তঃসত্ত্বা

বরগুনায় তরিকুল ইসলাম টুটুল নামে ইউপি সদস্যর (মেম্বার) ধর্ষণের শিকার ১৩ বছরের এক গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে।

রোববার (৯ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর বাবা বরগুনা থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, অভিযুক্ত তরিকুল বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি ৫ বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানেও দায়িত্বে রয়েছেন। ধর্ষণের শিকার ওই কিশোরী অভিযুক্ত ইউপি সদস্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো।

আজ সোমবার দুপুরে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, নির্যাতিতার বাবার অভিযোগ থানায় নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *