গুটি খেলা নিয়ে বিবাদে মঠবাড়িয়ায় কিশোরের গলা কেটে হত্যা

গুটি খেলা নিয়ে বিবাদে মঠবাড়িয়ায় কিশোরের গলা কেটে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে আরিফ (১৬) নামে এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে প্রতিবেশী প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার ছোটশৌলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুপুরে নিহত আরিফের লাশ উদ্ধার করেছে। আরিফ ছোটশৌলা গ্রামের গ্রামের দিন মজুর কালাম হাওলাদারের ছেলে।

নিহতের পিতা দিন মজুর কালাম হাওলাদার জানান, আমার ছেলে আরিফের সাথে গুটি খেলা নিয়ে সম্প্রতি প্রতিবেশী বেলায়েতের পুত্র হাসিবের বাক-বিতন্ডা হয়। এর জের ধরে রোববার সকালে আরিফকে বাড়ির সামনে একা পেয়ে হাসিব গালাগালি করলে আরিফ তার প্রতিবাদ করে। এসময় ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে হাসিব (১৮) ও তার ভগ্নিপতি আজিম (২৭) এবং জয়নাল (৩০) মিলে ধারালো অস্ত্র দিয়ে আরিফের গলা কাটে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে আমি নিজেও আহত হই। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান আমার ছেলের আরিফকে মৃত ঘোষণা করে।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান এ ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *