ঝালকাঠিতে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ইউনানি চিকিৎসা কেন্দ্র এবং ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসময় অশ্লীল বিজ্ঞাপন দেয়া, চিকিৎসক না থাকা এবং সব রোগের চিকিৎসার নামে প্রতারণার দায়ে ওয়ামিন হারবাল ও দিল্লী ইউনানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও লাইসেন্সে অমিল থাকায় ভেটেরিনারি ওষুধের দোকান মুনা মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এবং বরিশাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *