ঝালকাঠিতে নতুন ২০ জন জেলায় মোট করোনা শনাক্ত ১৪৫

আরিফুর রহমান আরিফ: ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৪৫ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান। নতুন শনাক্তের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃ জাবেদ ইগবাল ও সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছেন। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঝালকাঠি জেলা সদর উপজেলায় একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে প্রথম শনাক্ত হন। এরপর থেকেই জেলা জুড়ে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্য বেড়েই চলছে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *