ঝালকাঠিতে নালা থেকে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে নালা থেকে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে সড়ক নির্মাণ শ্রমিক মো. আলিম হাওলাদারের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর দেড়টায় রাজপাশার নির্মাণাধীন সড়কের পাশে একটি নালায় এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে শেখেরহাট পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ আলিমের মরদেহ উদ্ধার করে। আলিম হাওলাদার ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

এ বিষয়ে শেখের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান, মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মৃতের নাক থেকে রক্ত পরছিল।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *