দাওয়াত খেয়ে বা‌ড়ি ফেরার পথে স্কুলছাত্রের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বন্ধুদের নিয়ে দাওয়াত খেয়ে বা‌ড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. র‌নি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আরও দুই বন্ধু আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধীন রয়েছে।

রোববার (৯ জুন) রাতে চরফ্যাশন-দুলারহাট সড়কের পাওয়ার হাউজ নামক এলাকায় এ ঘটনা ঘটে।‌ নিহত র‌নি চরফ্যাশন উপজেলার নীল কমল ইউ‌নিয়নের ৭নং ওয়া‌র্ডের চর যমুনা গ্রামের মো. ইউসুফ সরদারের ছেলে। সে স্থানীয় এক‌টি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তো।

স্থানীয়রা জানান, ‌দুপুরে দাওয়াত খাওয়ার জন্য দুই বন্ধুসহ চরফ্যাশনে যায় রনি। রাতে বা‌ড়ি ফেরার সময় ওই এলাকায় আসলে রাস্তার ম‌ধ্যে ড্রেজারের বালুর পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে র‌নির মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সামছুল আরেফিন এ তথ্য নি‌শ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *