ফেনীতে জালভোট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক ৪

ফেনীতে জালভোট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক ৪

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চারটি ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার জসিম উদ্দিন জানান, সকাল ১০টার দিকে জালভোট দেয়ার অভিযোগে দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন, মৌলভী সামছুল করিম কলেজ কেন্দ্রে একজনকে আটক করা হয়।

এছাড়া ব্যালট ছিনতাইয়ের সময় দক্ষিণ যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন এবং চাঁদগাজি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আরও একজনকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, আদালতে মামলা থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *