বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহন

বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহন

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশাল নগরীতে লেগেছে উন্নয়নের ছোয়া। চলছে রাস্তা ঘাট সংস্কারের কাজ। আর এর পিছনে যার অবদান তিনি হলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

গতকাল ০১ জুন শনিবার, বরিশালের নগরীর ২১ নং ওয়ার্ডের রাস্তা পরিদর্শন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড এর কাউন্সিলর সাঈদ আহামেদ মান্না।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এলাকাবাসীর সাথে কথা বলেন। রাস্তার চরম খারাপ অবস্থা দেখে তিনি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নিতে বলেন।

এ সময় তিনি বলেন, বরিশাল নগরীতে কোন রাস্তা ঘাট ভাংগা থাকবে না। প্রতিটি রাস্তা সংস্কারের ব্যবস্থা নেয়া হবে। রাস্তা হবে বিশ্বমানের।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *