বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের করোনা পজেটিভ

করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক (২৮)। আশুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।

তবে আক্রান্ত শিক্ষকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

তিনি আরো জানান, আক্রান্ত শিক্ষক বর্তমানে নরসিংদীতে নিজ বাড়িতে কোয়ারেন্টিন (সঙ্গরোধ) অবস্থায় আছেন। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন।

উপাচার্য বলেন, করোনা আক্রান্ত শিক্ষকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নিবিড়ভাবে যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো প্রয়োজনে উক্ত শিক্ষকের পাশে থাকবেন তারা।

আক্রান্ত শিক্ষকের একজন সহকর্মী জানান, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হবার পর বিগত একমাস যাবৎ নরসিংদীর নিজ বাড়িতেই ছিলেন উক্ত শিক্ষক। সেখানেই কোনোভাবে আক্রান্ত হয়ে পড়েছেন বলে ধারণা করছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *