বানারীপাড়ায় পৌর ছাত্রদলের সভাপতি শীর্ষ মাদক ব্যবসায়ী তুহিন গ্রেপ্তার

বানারীপাড়ায় পৌর ছাত্রদলের সভাপতি শীর্ষ মাদক ব্যবসায়ী তুহিন মৃধাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার সহকারী উপ- পরিদর্শক মো. লিটন হোসেনের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান- তুহিন মৃধার বিরুদ্ধে একটি মাদক মামলায় ওয়ারেন্ট ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে থানায় ১০ টির অধিক মাদক মামলা রয়েছে।

তুহিন এর আগে ফেন্সিডিল ও গাঁজা সহ বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলো। সাম্প্রতিক সময়ে দেশব্যাপি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করা হলে র‌্যাব ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী তুহিন মৃধা আত্মগোপন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *