বানারীপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ: প্রধান আসামীর পিতাকে গ্রেফতার

বানারীপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ: প্রধান আসামীর পিতাকে গ্রেফতার

বানারীপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রাসেল তালুতদারের পিতা মো. কালাম তালুকদারকে গ্রেফতার করে কোর্টহাজতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে অপহ্নিতা স্কুল ছাত্রীর বাবা ও গাভা এলাকার মাছ ব্যবসায়ী অমূল্য দেউরী বাদী হয়ে একই পরীবারের তিন জনকে নামীয় ও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় এ মামলা দায়ের করার পর পুলিশ ওই এলাকার অপহরণকারী রেন্টেকারচালক মো. রাসেল তালুকদার (২২)’র পিতা ও এজাহার নামীয় ২নং আসামি মা.কালাম তালুকদার (৫৫)কে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠায়। এছাড়াও ওই মামলার প্রধান আসামি রাসেল ও তার মা তানিয়া বেগম পলাতক রয়েছে বলে ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানায়। এ বিষয়ে ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, ৯ জুন সকালে উপজেলার গাভা গ্রামের রেন্টেকার চালক মো. রাসেল তালুকদার তার সহোযোগীদের সহায়তায় গাভা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জয়া দেউরী (১৪) কে অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে জয়া দেউরীর পিতা বাদী হয়ে তিন জনকে নামীয় ও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন ওই দিনই এজাহার নামীয় ২নং আসামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গামের রেন্টেকার চালক রাসেল তালুকদারের সাথে দীর্ঘ দিন ধরে জয়া দেঊরীর প্রেমের প্রণয় চলে আসছিল। এ সম্পর্কের সূত্র ধরে ৯ জুন সকালে তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায় বলে থানা হাজতে থাকা রাসেলের পিতা কালাম তালুকদার জানায়। সে আরও জানায় এর আগেও তারা অন্যত্র পাপলিয়ে যাওয়ার ৫ থেকে ৬ দিন পর বাড়ি ফিরে আসে। অপরদিকে জয়া দেউরীর বাবা অমূল্য দেউরী থানা পুলিশ ও সংবাদকর্মীদের জানান, তার মেয়ে যদি ধর্মান্তরীত হয় সেক্ষেত্রে তিনি এলাকায় নিন্দনীয় হবেন। তিনি যাতে এলাকায় নিন্দনীয় না হন, সে বিষয়ে সকলের সহযোগীতা চেয়েছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *