মঠবাড়িয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়ার তুষখালীর একটি খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহত লাশের এখনো কোনো পরিচয় মেলেনি। তার মখমন্ডলে কাটা জখমের চিহ্ন রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে উপজেলার তুষখালীর একটি খালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ খাল হতে নিহতর লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের পরিচয় উদঘাটন করা যায়নি।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নাম পরিচয়হীন ওই যুবকের মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, বুধবার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানার একটি অপমৃত্যুর মামলা দায়েরর করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *