শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিন উপজেলায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতের ঘটনায় রোববার তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মো. রিয়াজ উদ্দিন চৌধুরী (২৮) তাঁর ১২ বছর বয়সী শ্যালিকাকে গত শনিবার বিকেলে বেড়ানোর কথা বলে শ্যালিকাকে নিজের বাড়িতে নেন। রাতে শিশুটিকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে যান রিয়াজ। শিশুটি রাস্তার মধ্যে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তৈয়বুর রহমান তাঁকে উদ্ধার করেন। পরে ফোন করে আত্মীয়দের কাছে শিশুটিকে তুলে দেন। গত রোববার শিশুটির বাবা-মা থানায় অভিযোগ দাখিল করেন এবং শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সোমবার রাতে পুলিশ মামলার একমাত্র আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *